• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চারঘাটে বিএসটিআই’র অভিযানে ৪টি বেকারীকে জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি বেকারীকে ৪৩,০০০ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চারঘাট উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় নন্দনগাছী এলাকায় অবস্থিত মিলন বেকারীকে ২৫,০০০ টাকা এবং রিফাত বেকারীকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে পাটিয়াকান্দি বাজারে অবস্থিত ভাই ভাই বেকারীকে ১০,০০০ টাকা এবং জোতকার্ত্তিক এলাকায় অবস্থিত ইয়াসিন বেকারীকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রতিষ্ঠানসমূহকে লাইসেন্স গ্রহণের জন্য এক সপ্তাহ সময় প্রদান করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা উন্নতকরণ এবং বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category