• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চিতলমারীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক : থানায় মামলা

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ রাজীব শিকদার (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে ৫১ পিচ ইয়াবাসহ আটক করেছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১১ টায় নালুয়া-দলুয়াগুনি সড়কের মিল্টন শেখের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজীব শিকদার ঘোলা গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে ও বড়বাড়িয় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) এসএম নাজমুল হুসাইন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার (১৮ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত রাজিব শিকদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘মঙ্গলবার রাত ১১ টায় থানার এসআই এসএম নাজমুল হুসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নালুয়া-দলুয়াগুনি সড়কের মিল্টন শেখের চায়ের দোকানের সামনে থেকে ঘোলা গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে রাজীব শিকদারকে ৫১ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রাজিব শিকদারকে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি।’
চিতলমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবীন হীরা সাংবাদিকদের বলেন, ‘শুনেছি বড়বাড়িয়া ইউনিয়নের এক সহ-সভাপতি ইয়াবাসহ আটক হয়েছেন। তবে তিনি কোন ওয়ার্ডের তা এ মুহুর্তে বলতে পারছিনা। আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category