• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চিতলমারীতে বিয়ের দাবীতে প্রেমিকার সংবাদ সম্মেলন ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দিনকাল বিডি / ১৮৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের চিতলমারীতে বিয়ের দাবীতে এক প্রেমিকা সংবাদ সম্মেলন করেছেন। ০৫ মে শুক্রবার দুপুরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রেমিকার বড় বোন উপস্থিত ছিলেন। এর আগে প্রেমিকা ছন্দা রায় তার প্রেমিক অনিমেশের বাড়িতে গিয়ে অনশন করেন।

সেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার, পুলিশসহ গন্যমান্য ব্যক্তিরা গিয়ে তাকে অনিমেশের সাথে বিয়ের আশ্বাস দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন। এরপর অনিমেশকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। প্রেমিকের সাথে শারিরীক সম্পর্কের কথা উপস্থাপন করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ছন্দা রায় জানান, তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানা যায়, ২০১৭ সালে চিতলমারী উপজেলা সদর ইউনিয়নের আরুলিয়া গ্রামের মৃত: আশুতোষ রায়ের মেয়ে ছন্দা রায়ের (৩০) সাথে বাগেরহাট সদর উপজেলার খালিশপুর গ্রামের অনন্ত মজুমদারের মেজ ছেলে অনিমেশ মুজমদারের (৩৫) ভালবাসার সম্পর্ক হয়। অনিমেশ তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারিরীক সম্পর্ক গড়ে তোলে।

২০২৩ সালের জানুয়ারী মাসে অনিমেশ ছন্দাকে বিয়ের খরচ বাবদ দুই লাখ টাকা দিতে বলে। ছন্দা তাকে এক লাখ টাকা যোগাড় করে দেয়। এরপর অনিমেশ ছন্দাকে তার (অনিমেশের) বাড়িতে গিয়ে উঠতে বলে। গত ০২ মে বিকেলে ছন্দা অনিমেশদের খালিশপুর গ্রামের বাড়ীতে গিয়ে ওঠে এবং বিয়ের প্রসঙ্গটি তোলে।

অনিমেশ তখন বাড়ি ছেড়ে পালায়। ছন্দা বিয়ের দাবিতে ওই বাড়ীতে অবস্থান করে। এ সময় অনিমেশের মা, ভাইসহ অন্যান্য লোকেরা ছন্দাকে গালিগালাজ করে টেনেহিঁচড়ে বাড়ি হতে বের করে দেয়ার চেষ্টা করে। কিন্তু ছন্দা বিয়ের দাবিতে অনড় অবস্থানে থাকে।

০৩ মে বাগেরহাট সদরের বিষ্ণুপর ইউপি চেয়ারম্যান মো. বাবুল পাইক, ইউপি সদস্য কৃষ্ণ পদ এবং বাগেরহাট সদর থানার এসআই মো. মাইনুল ইসলাম ও অনিমেশের কাকা শান্ত মজুমদারসহ এলাকার কয়েকজন লোক বিয়ে দেয়ার প্রতিশ্রæতি দিয়ে ছন্দাকে বাড়ি পৌঁছে দেন। এরপর অনিমেশকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য তাদের বাড়ির লোকেরা চেষ্টা করছে। এই অবস্থায় প্রতারণার হাত হতে রক্ষা পেতে ছন্দা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বাগেরহাট সদর থানার এসআই মো. মাইনুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের ফোন পেয়ে তার সাথে ওই ছেলের বাড়িতে গিয়েছিলাম। চেয়ারম্যানসহ অন্যান্য লোকেরা মেয়েটিকে (ছন্দা) অনিমেশের সাথে দুই সপ্তাহ পর বিয়ে দেয়ার আশ্বাস দেয়। এরপর সে তার বাবার বাড়ি চলে যায়।

বিষ্ণুপর ইউপি চেয়ারম্যান মো. বাবুল পাইক মোবাইলে সাংবাদিকদের জানান, একটি মেয়ে ছেলে বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে থাকার খবর পেয়ে থানার এসআই মাইনুল সাহেবকে নিয়ে যাই। ভালবাসার সম্পর্ক না থাকলে এমনিতে একটি মেয়ে ছেলের বাড়িতে ওঠার সাহস দেখাবে না। ছেলে পক্ষকে বললে তারা ১৫ দিনের সময় চেয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category