• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চোরাই মোটরসাইকেল বেচা-কেনার সময় পুলিশের অভিযান; আটক-২

দিনকাল বিডি ২৪ / ২৪০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বুলবুল আহম্মেদ , আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা হবির মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলোকপুর কাঞ্চনপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে মেহেদী হাসান (২০) ও কাদোয়া গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে শাহজাহান হোসেন ওরফে লালন (৩৭)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, সান্তাহার পৌর শহরের আনিকা পেট্রোল পাম্পের সামনে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয় । এসময় তাদের কাছে থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যায় তাদেরকেও আটকের চেস্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category