• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ছেলেকে জ‌মি না দেওয়ায় সালিশগণের হাতে বৃদ্ধ বাবা খুন

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী‌র দশমিনায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় সালিশগণের হাতে নুরুল ইসলাম না‌মের এক বৃদ্ধার মৃত্যু হ‌য়ে‌ছে।

র‌বিবার (৩ নভেম্বর) সকাল সা‌ড়ে নয়টার দি‌কে উপ‌জেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ ঘটনা ঘ‌টে।

মৃত নুরুল ইসলাম হাওলাদার ওই এলাকার মৃত কা‌দের হাওলাদা‌রের ছে‌লে।

পু‌লিশ জানায়, মোঃ নুরুল ইসলাম হালদারের বড় ছে‌লে মোঃ শাহজাহান হাওলাদা বাড়ী করার জন‌্য জ‌মি চে‌য়ে আস‌ছিল দীর্ঘদিন ধ‌রে। কিন্তু জ‌মি না দেওয়ায় ছে‌লে শাহজাহান স্থানীয় ৪/৫জন সালিশগণের কা‌ছে এ বিষয়ে অ‌ভি‌যোগ ক‌রেন।

প‌রে সালিশ বৈঠকে ডাকেন ওই ওয়া‌র্ডের মেম্বার মোঃ সোহাগ, মোঃ রহিম বেপারী, মোঃ কাইয়ুম গাজী, মোঃ ইয়াকুব আলী গাজী র‌বিবার সকা‌লে সালিশ বৈঠকে ব‌সেন। এসময় সালিশগণ শাহজাহান‌কে জ‌মি দি‌তে বল‌লে তা‌তে অস্বীকৃতি জানান শাহজাহা‌নের বাবা নুরুল ইসলাম।‌ ওই সালিশগণ সবাই মি‌লে নুরুল ইসলাম‌কে চড়থাপ্পর মে‌রে পা‌শের খা‌লে না‌মি‌য়ে পা‌নি‌তে চু‌বিয়ে রা‌খেন।

এসময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বাড়ির লোকজনের সহায়তায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প‌রে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বা‌রোটার দি‌কে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে দশ‌মিনা থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আবদুল আ‌লিম বলেন, মৃত নুরুল ইসলা‌মের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে এবং মামলার প্রস্তু‌তি চল‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category