• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

জামালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

দিনকাল বিডি / ১৭৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ জুন, ২০২৩

জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ উপজেলার যুবলীগ নেতা মুজিবুল হাসান ওরফে শামিম হাজারীর বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগে মামলা করেছেন এক নারী। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত শামীম হাজারী উপজেলার হাজরাবাড়ী পৌরসভাধীন কড়ই চড়া এলাকার ময়েন হাজারীর ছেলে। তিনি হাজরাবাড়ী পৌর যুবলীগের সহ-সভাপতি। মামলা দায়েরের পর থেকে আত্মগোপন করেছেন শামীম। পুলিশ সূত্র জানায়, ইতোমধ্যে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ঘটনার বর্ননা করে ভুক্তভোগী নারী সাংবাদিকদের বলেন , প্রায় এক বছর আগে শামীম হাজারীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে গত এপ্রিল মাসে বিয়ের আশ্বাস দিয়ে জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করলে বিয়ের জন্য চাপ দেই। এরপর থেকে শামীম আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সোমবার বেলা আড়াইটার দিকে স্ত্রীর মর্যাদা পেতে তাদের বাসায় গেলে তার স্বজনরা আমাকে থেকে টেনে হিঁচড়ে বাসা থেকে বের করে দেয়। এ সময় আমাকে মারধরও করে।

ভুক্তভোগী ওই নারী আরও বলেন, আমার এর আগে বিয়ে হয়েছিল। শামীম হাজারীর কথায় আমি ওই স্বামীকে তালাক দিয়ে চলে এসেছি। শামীম যদি এখন আমাকে স্ত্রীর মর্যাদা না দেয় তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার কোন পথ থাকবে না বলেও জানান তিনি।

এ ব্যাপারে জানার জন্য পলাতক শামীম’এর মুঠোফোনে একাধিকবার কল করলেও কোন সাড়া পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নূর মোহাম্মদ জানান, বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মুজিবুল হাসান উরফে শামীম হাজারীকে একমাত্র আসামি করে মামলা করেছেন। আসামীকে ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category