• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জারোত খুব কষ্ট বাহে, কম্বল পায়া এহন আতোত আরামে সুতি থাকমো

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের মানুষ। জবুথবু ছিন্নমূল পরিবার। গরম কাপড়ের অভাবে কাহিল অবস্থা। এমন সময়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

রোববার(১৫ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ বিমানে কর্মরত ইন্জিনিয়ার মাহফুজার রহমান ও ডা. মেহনাজ তাবাসসুম এর সহায়তায় উলিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল হকের চরে ১২০ জন শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল হাতে পেয়ে জয়গুন বেওয়া বলেন, একনা কম্বলের জন্নে মেলা মানসের কাচে গেছনু। কাইয়ো দেয় নাই বাহে। আজ মুই কম্বল পানু। এহন আতোত আরামে সুতি থাকমো বাহে।
বৃদ্ধা আকলিমা বেওয়া বলেন, হামরা গরিব মানুষ বাহে, ডুসা কিনমো টেকা নাই। জারোত খুব কষ্ট পাবার নাগছি। এবার যে শীত পড়ছে সওয়া যায় না। হুহু করি বাতাস আসি গাওত নাগে। কম্বল কোনা উসুম দেবে।

এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান, এসআই মশিউর রহমান, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান, স্থানীয় ইউপি সদস্য মো. সায়েম মিয়া প্রমুখ।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, প্রত্যন্ত চরের পিছিয়ে পড়া নাগরিকদের বন্যায় ত্রাণ বিতরণ সহ নানাভাবে সহযোগীতা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চরাঞ্চলসহ জেলাজুড়ে শীতবস্ত্র বিতরন কার্যক্রম চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ অসহায় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category