• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

টেকনাফে মসজিদের বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
সৈকত নগরী কক্সবাজারের টেকনাফে উপজেলা মসজিদের বারান্দা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ আব্দুল্লাহ (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার উম্মে হামজা জামে মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল্লাহ ওই ইউপি’র ৯নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়ার সফর আহাম্মদের পুত্র ছিলেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয়দের থেকে প্রাপ্ত সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করতে মুসল্লীরা মসজিদে গেলে বারান্দায় লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্য পৌঁছে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এই বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত সিরাজী বলেন, ‘মৃত আবদুল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসম্যহীন ভাবে চলাফেরা করতেন এবং মাদকাসক্ত ছিলেন। তার থাকার নির্দিষ্ট কোনো স্থান ছিল না। মৃত ব্যক্তির পূর্বপুরুষ এই এলাকার বাসিন্দা হলেও তারা দীর্ঘ ৪৫ বছর পূর্বে দেশ ছেড়ে সৌদি আরব চলে যান। বর্তমানে তার দূরসম্পর্কের আত্মীয় এই এলাকায় আছে এবং স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তারাই লাশ শনাক্ত করেছেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত হওয়ার কারণে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
তবে, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে ও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category