• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ট্রাফিক পুলিশকে লাথি মেরে আটক নারী

দিনকাল বিডি ২৪ / ৩১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে লাথি মারায় রানী (৪৫) নামের এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার গনক এলাকায় হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবির জানান, মহানগরীর গনক এলাকায় ডিউটিরত ট্রাফিক কনস্টেবল মো. বজজু ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন।

এ সময় রিক্সাযাত্রী রানী ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে কনস্টেবল তাঁকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে ওই নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিকশা থেকে নেমে ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলুর সঙ্গেই দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট সাবিহা খাতুন। তিনি সঙ্গে সঙ্গে এ ঘটনা বোয়ালিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ রিকশাযাত্রী রানীকে ধরে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category