• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ট্রেনের পাশে দাড়িয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী শাওন

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে সুদীপ্ত হালদার শাওন নামের এসএসসি এক পরীক্ষার্থী মারা গেছে। সে রাজশাহীর আড়ানী পৌরসভার চকসিংগা মহল্লার শুকুমার হালদারের ছেলে। সোমবার (৩০ জানুয়ারী) আড়ানী শ্নশানে তাকে দাহ করা হয়েছে। আগের দিন রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা যায় সুদীপ্ত হালদার শাওন।
পারিবারিক সুত্রে জানা গেছে, আগামী এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়ার কথা ছিল তার। উপজেলার আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল সুদীপ্ত হালদার শাওন।
জানা যায়, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে মামার বিয়ের দাওয়াত খেয়ে আবদুলপুরের তারাপুর গ্রাম থেকে করিমপুর রেলগেটে আসে। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্দা চলন্ত ট্রেনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সময়ে ট্রেনের ধাক্কায় পড়ে গুরুতর আহত হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুদীপ্ত হালদার শাওনের বাবা শুকুমার হালদার বলেন, স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়।
মা শান্তনা হালদার বলেন,আমার ভাই সেতু কুমার হালদারের বিয়ের দাওয়াতে গিয়েছিলেন একসঙ্গে। ফেরার কথা ছিল একসঙ্গেই। কিন্তু সেখানে তাদের রেখে ফোনের ইন্টারনেটের প্যাকেজ কিনবে বলে করিমপুর রেলগেটে যায়। পরে আর একসঙ্গে বাড়ি ফেরা হয়নি। আব্দুলপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হীরেন্দ্রনাথ সরকার জানান,রাজশাহীতে ছিলাম। মৃত্যুর বিষয়টি জানেন না। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category