• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

ট্রেনে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করল উলিপুর থানা পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রেল স্টেশনে ঘুরতে গিয়ে ট্রেনে উঠে হারিয়ে যাওয়া জামিরুল ইসলাম ফাহিম(৮) নামের এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে উলিপুর থানা পুলিশ। শিশুটি ফতুল্লা থানার উত্তর চাষাড়া এলাকার সোহেল রানার পুত্র।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে কমলাপুর হয়ে ট্রেনযোগে গত ১৪ এপ্রিল বিকেলে উলিপুর রেল স্টেশনে আসে শিশু জামিরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ জানায়, শিশুটি তার নাম ও বাবা মায়ের নাম বলতে পারলেও ঠিকানা বলতে না পারায় তাকে প্রকৃত অভিভাবকের নিকট প্রদান করা সম্ভব হচ্ছিল না। শিশুটিকে নিয়ে উলিপুর থানার নারী ও শিশু হেল্প ডেক্সে উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি আশীষ কুমার দাস শিশুটিকে নিবিড়ভাবে শিশু বান্ধব পরিবেশে দীর্ঘ সময় ধরে আলোচনা করে নারায়ণগঞ্জ জেলার প্রত্যেক থানায় যোগাযোগের মাধ্যমে শিশুটির প্রকৃত অভিভাবকের সাথে যোগাযোগ করা হয়। সোমবার(১৫ এপ্রিল) দুপুরে শিশুটির বাবা-মা থানায় উপস্থিত হলে তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।

গত ৩ এপ্রিল ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছিল শিশু জামিরুল। সন্তানকে খুঁজে পেতে ৭ এপ্রিল ফতুলা থানায় একটি সাধারণ ডায়েরী করেন বাবা সোহেল রানা।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category