• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন

রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব

দিনকাল বিডি ২৪ / ২১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের মাঠজুড়ে এখন বইছে উৎসবের আমেজ। আগাম জাতের আমন ধান কেটে সেই জমিতেই আলু শরিষা লাগানোর ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা কৃষকদের অক্লান্ত পরিশ্রমে মাঠজুড়ে তৈরি হয়েছে এক কর্মমুখর পরিবেশ।

​উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম পাকা রোপা-আমন ধান কাটার পরপরই জোড় কদমে জমি প্রস্তুত করা হচ্ছে আলু শরিষা রোপণের জন্য। কাকডাকাভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উপজেলার ​কালিগ্রাম ইউনিয়নের ভেটি গ্রামের কৃষক মো. আক্কাস আলী বলেন,আমি এ বছর ৬ বিঘা জমিতে শরিষা এবং ৮ বিঘা জমিতে আলু চাষ করেছি।একই ইউনিয়নের পুস্তাগাড়ি গ্রামের কৃষক মো. আসরাফ আলী বলেন,আমি ৪ বিঘা জমিতে আলু এবং ৩ বিঘা জমিতে শরিষা লাগিয়েছি। সিলমাদার গ্রামের মোঃ টনিচ বলেন আমি সমান্য পরিমান আলু লাগিয়েছি আর ৪ বিঘা জমিতে শরিষা লাগিয়েছি।

তবে আলু বীজের দাম কিছুটা বেশি হওয়ায় আমাদের কিছুটা বিপাকে পড়তে হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকেও কোনো বীজ,সার বা অন্য কোনো ধরনের সহযোগিতা পাইনি।

​সব প্রতিকূলতা কাটিয়ে বাম্পার ফলনের আশায় কৃষকরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে পরিচর্যা করতে পারলে এবার আশানুরূপ আলু এবং শরিষার ফলন ভালো পাওয়া যাবে বলে আশা করছেন কৃষকরা।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৪,০০০ হেক্টর জমিতে শরিষা এবং ৯৮০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফাকিমা খাতুন জানান, কৃষকদের সঠিক সময়ে শরিষা রোপণের এবং আলু লাগানোর পরামর্শ দেওয়া, নিবিড় পর্যবেক্ষণ এবং সার ও কীটনাশকের সুষম ব্যবহার এবং দেড়শ কৃষকদের মাঝে ১ কেজি করে বি ১১ জাতের উচ্চ ফলন শিল জাতের সরিষা বিচ দেওয়া হয়েছে ও সঠিক নিয়মে রোপন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।

পাশাপাশি কৃষকদের অধিক ফলনশীল জাতের আলু শরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। অনেক কৃষক আগে থেকেই পরিকল্পনা করে আগাম জাতের ধান চাষ করেছিলেন, যাতে ধান কাটার পরপরই সময়মতো আলু শরিষা রোপণ করা যায়। আবহাওয়া অনুকূলে থাকায় তরিষড়িত আলু শরিষা লাগানোর জন্য পরামপরামর্শ দিয়ে যাচ্ছেন বলছেন এই কর্মকর্তা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category