• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর তানোর উপজেলায় কীটনাশক চুরির অভিযোগে এক যুবককে মারধর করে জোরপূর্বক
স্বীকারোক্তি আদায় এবং ৫ লাখ টাকা জরিমানা করার অভিযোগ
উঠেছে।
বুধবার (১৭ জুন) উপজেলার বিল্লী বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলমা ইউনিয়নের রামনাথপুর
গ্রামের মজিবুর রহমানের ছেলে রুবেল একসময় একটি কীটনাশক
কোম্পানিতে চাকরি করতেন। প্রায় এক বছর আগে চাকরি ছেড়ে
দেওয়ার পর থেকে তিনি বিল্লী বাজারের মেসার্স মারিয়া
ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুবুল আলমের দোকানে নিয়মিত
যাতায়াত করতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিল্লী হাটের দিন রুবেল ওই
দোকানে বসেছিলেন। পরে বাজার শেষে বাড়ি ফেরার সময় তার ব্যাগ
তল্লাশি করে প্রায় ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন কীটনাশক
উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে চুরির অভিযোগে আটক করে
একটি ঘরে রাখা হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাকে মারধর করে
জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায় করা হয় এবং ৫ লাখ টাকা
জরিমানা নির্ধারণ করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের
দাবি, চুরি যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, তাহলে বিষয়টি
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না দিয়ে স্থানীয়ভাবে সালিশ ও
জরিমানা করা কতটা আইনসঙ্গত। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ওপর
শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রুবেলের এক স্বজন বলেন, রুবেলের সঙ্গে
যা হয়েছে তা অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাকে মারধর
করে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে এবং সেই ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে সে
ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মেসার্স মারিয়া ট্রেডার্সের
স্বত্বাধিকারী মাহবুবুল আলম বলেন, রুবেল দীর্ঘদিন ধরে আমার

দোকান থেকে চুরি করে আসছিল। অনেক কষ্টে তাকে হাতেনাতে
ধরা হয়েছে। কোনো মব সৃষ্টি করা হয়নি। উত্তেজিত জনতা
ক্ষোভের বশে দু-একটি কিল-ঘুষি মারতে পারে। রুবেলের অনুরোধেই
তাকে থানায় না দিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা
হয়েছে।
এ বিষয়ে রুবেল বলেন, যা হওয়ার হয়েছে। আমি বিষয়টি নিয়ে আর
বাড়াবাড়ি করতে চাই না।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা
গ্রহণের দাবি জানিয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category