• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

তীব্র শীতে চরাঞ্চলবাসীর মুখে হাসি ফোটালেন কুড়িগ্রামের পুলিশ সুপার

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
তীব্র শীতে তাপমাত্রা কমে কুড়িগ্রামের প্রান্তিক মানুষের কাহিল অবস্থা। এমন পরিস্থিতিতে চরাঞ্চলের ২ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

সোমবার(১৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীবেষ্টিত দূর্গম চরাঞ্চল মোহনগঞ্জ ইউনিয়নের পুলিশ ক্যাম্প মাঠে ২(দুই) শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল হাতে পেয়ে হাসিমুখে ছকিনা, সুরুজভান, কছভান, আমিনাসহ অনেকেই বলেন, এতদিন ঠান্ডাত আছনু বাহে, হামার এতি খুব জার (ঠান্ডা), হামার কাইয়ো খোঁজে নেয় নাই, এসপি হামাক কম্বল দিছে, এলা হামরা গরমোত থাইকমো, এসপি ভাল মানুষ, হামরা দোয়া করি আল্লাহ্ তার ভাল করবে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান পিপিএম, টিআই সদর ট্রাফিক বানিউল আনাম, উলিপুর সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category