• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশালে ফিলিস্তিনদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ২৮২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের
ত্রিশালে মঠবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি।

গতকাল সোমবার বাদ আসর পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ খোকা মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতী মামুনুর রশিদ, মাওলানা আব্দুল সালাম, মাওলানা কামরুজ্জামান শাকিল, আব্দুল হান্নান মিয়া প্রমূখ।

এ সময় বক্তরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category