• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ত্রিশাল ও ভালুকায় ইট ভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ২১১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মোঃ মনির হোসেন চীফ রিপোর্টার :
ময়মনসিংহ জেলার ত্রিশাল ও ভালুকায় অনুমোদনহীন ৪টি ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

ময়মনসিংহ জেলার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২৪ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত মোবাইল কোর্ট অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন ময়মনসিংহ বিভাগের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল ও পরিদর্শক মাহবুবুল ইসলাম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার মেসার্স এস এম সি ব্রিকস, মেসার্স ত্রিশাল ব্রিকস, মেসার্স আর কে ব্রিকস (পূর্বনাম-একতা ব্রিকস) এবং ভালুকা উপজেলার মেসার্স রিফাত ব্রিকসে অভিযান পরিচালিত হয়। উক্ত ৪টি অবৈধ ইটভাটা কে মোট পনের লক্ষ টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয় এবং সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে ত্রিশাল থানার পুলিশ সদস্যগণ এবং ত্রিশাল ফায়ার সার্ভিসের সদস্যগণ সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category