• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দরিদ্র মানুষের আছে একজন নাসিম মোড়ল

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ইকবাল হোসেন।
একজন ক্ষুদ্র মানুষ। মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। মানুষের জন্য কিছু করতে পারলে তার ভালো লাগে। মনের তৃপ্তি মেটে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না।

তাই তিনি মানুষকে এতো ভালোবাসেন। কেউ কষ্টে থাকলে তিনি সহ্য করতে পারে না। তার মন কাঁদে। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন নিঃশ্বার্থভাবে মানুষের পাঁশে থাকতে পারেন।

মহান রাব্বুল আলামীন যেনো তাকে সেই তৌফিক দান করেন। আমার সন্তানদেরকেও এই শিক্ষা দিয়েছি। বলছি একজন মানবিক ও বিশিষ্ট সমাজ সেবকের কথা। নাম তার নাসিম মোড়ল।

মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য/ একটু সহানুভূতি কি/ মানুষ পেতে পারে না…ও বন্ধু’ ভুপেন হাজারিকার এই জীবনমুখী গানের পঙক্তি আজও মানুষের মনে দোলা দেয়। আমরা তো সবাই মানুষ।

পার্থক্য শুধু একটাই কারো অর্থবিত্ত বেশি আর কারও কম। কিন্তু আমরা সবাই সমাজবদ্ধ হয়ে বসবাস করি। এই সমাজবদ্ধ অবস্থায় যদি মানুষের দুঃসময়ে, বিপদে-আপদে, মহামারিতে আমরা একে অন্যের প্রতি সদয় না হই, বিপদে আপদে যদি এগিয়ে না আসি তাহলে আমরা কিসের মানুষ।

তারা মনুষত্বহীন মানুষ। আমরা সেই মানুষ হতে চাই, যে মানুষ হবে একজন মানবিক, অন্যের বিপদে ছুটে আসবে, মানুষের কষ্টে কষ্টিত হবে, যারা একমুঠো ভাতের জন্য দিশেহারা তাদের পাঁশে গিয়ে দাঁড়াবে।

তারাই হচ্ছে সত্যিকারের মানবিক মানুষ। এমন একজন মানুষ যাঁর মন কাঁদে গরীবদুঃখী ও অসহায় মানুষের জন্য। তিনি হলেন গাজীপুরের শ্রীপুরের কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা নাসিম মোড়ল। সে শ্রীপুরে ছোট বড় সকলের কাছে অধিক পরিচিত। মানুষের হৃদয় জুড়ে রয়েছে তার অফুরন্ত ভালোবাসা।

এলাকাবাসীর মন জুড়ে রয়েছে এই সদালাপী, নিরাহংকার মানুষটি। তিনি মানুষের দ্বারে দ্বারে থাকেন সব সময়। তাঁর জন্য সাধারণ মানুষ সহজেই সেবা পেয়ে থাকেন। হাসি-খুশি ছাড়া তিনি কথা বলেন না।

তার আচার-ব্যবহারে মুগ্ধ সাধারণ মানুষ। এছাড়াও তিনি স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নে সার্বিক সহযোগিতা করে আসছেন।

নিঃস্বাার্থভাবে অসহায় দরিদ্র মানুষের পাঁশে সব সময় নিজেকে বিলিয়ে দেন। অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ বহন করে পাঁশে থাকেন। এজন্যই বলছি দরিদ্র মানুষের আছে একজন নাসিম মোড়ল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category