• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে মোঃ আমিনুল ইসলাম মন্ডলের ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে মোঃ আমিনুল ইসলাম মন্ডল এক সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে
মোঃ আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির গনিপুর গ্রামের মোঃ মোজাহার আলীর পুত্র এ্যাড. মোঃ সফিউল ইসলাম (৩২) গংরা জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বের সত্রুতার জের ধরে।
গত ১৭/১০/২০২৪ইং তারিখে গভীর রাত্রীতে ৩ একর জমির ধান ক্ষেতে আগাছা নাশক বিশ স্প্রে করে নষ্ট করে দেয়। এতে আমার প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
এই ঘটনায় ৮জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় গত ১৯/১০/২০২৪ইং তারিখে একটি লিখিত অভিযোগ করি। গত ২০/১০/২০২৪ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। এ্যাড. মোঃ সফিউল ইসলাম, নিজে বাঁচার জন্য নিজেই ষড়যন্ত্র করে বাড়ী পোড়ানো ও মারপিটের অভিযোগ এনে গত ২৪/১০/২০২৪ইং তারিখে ২৪জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।১৮/১০/২০২৪ইং তারিখে জমিতে গিয়ে দেখি জমির ধান হলুদ হয়ে গেছে। স্থানীয় লোককে জিজ্ঞাসা করলে তারা বলে তোমাদের প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করে ধান ক্ষেত পুড়ে দেয়।এই ঘটনায় প্রতিপক্ষ সফিউল ইসলাম গংরা প্রতিনিয়ত আমার পরিবার ও এলাকাবাসীকে বিভিন্ন ভাবে হুমকি। সম্মেলনে উপস্থিত ছিলেন, গনিপুর গ্রামের মোঃ খাজের মোল্লা, মোছাঃ মুরশিদা বেগম, মোঃ শাহিন, মোঃ কদরজ্জামান, মোঃ ইমরান সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় সংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে প্রকৃত ঘটনা তুলে ধরেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category