• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৭

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

মাসুদ রান্নার রাব্বানী, রাজশাহী: অস্ত্র মামলায় রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি মিঠন আলী সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিঠন আলী(৩৮) রাজশাহী কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে দুর্গাপুর থানার ওসি মো: দুরুল হোদার দিকনির্দেশনায় এসআই রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানে, অস্ত্র, নাশকতা, মাদক, ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো, নাশকতা ও বিস্ফোরক মামলায় উপজেলার কিশমত হোজা গ্রামের সলেমান আলী (৬০), ঝালুকা গ্রামের আব্দুস ছালাম, মাড়িয়া গ্রামের মিঠুন আলী ( ৩৮), জযনগর গ্রামের মনছুর রহমান (৫০), ফৌজদারি মামলায় গুড়খাঁই গ্রামের আ: কাজি (৪৮), মাদক মামলায় বাজুখলসি গ্রামের শফিকুল ইসলাম (৫৬) ও ওয়ারেন্ট মামলায় মাড়িয়া গ্রামের মকছেদ আলী (৫৫)।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.দুরুল হোদা বলেন, গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মামলায় পৃথক অভিযানে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category