• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

“দেশ বাঁচাও মানুষ বাঁচাও” শ্লোগানে প্রকম্পিত চট্টগ্রামের রাজপথ: কালো পতাকা মিছিল ও সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :’দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের সকল নেতা-কর্মীদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিল সহ ১ দফা দাবী আদায়ে আমরা’ এ শ্লোগানে প্রকম্পিত করে তুলেছে পুরো চট্টগ্রাম শহর।

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশে ২৭ জানুয়ারি (শনিবার) চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম শহরের নুর আহমেদ সড়স্থ বিএনপি কার্যালয় এলাকা ছাড়িয়ে কাজির দেউরি ও জামালখান এলাকার বিশাল এলাকা জুড়ে দলের হাজার হাজার নেতা-কর্মী সহ সাধারণ মানুষের সরব উপস্থিতিতে লোকারণ্য হয়ে যায় সু’বিশাল এলাকা।

অবৈধ সংসদ বাতিল, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপার্সন দেশ মাতা বেগম খালেদা জিয়া সহ দলের কারান্তরীণ সকল নেতা-কর্মীদের মুক্তি দাবি সম্বলিত বিভিন্ন শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।

পুরো এলাকা কালো পতাকায় ছেয়ে যাওয়া বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। চট্টগ্রাম মহানগর ও উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি’র দায়িত্ববান বিভিন্ন নের্তৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category