• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধর্মীয় বিধান মেনে হজ পালনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই: ডিসি শামীম আহমেদ

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ সোমবার, ৮ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী জেলায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিবেন ২ হাজার ৬৭ জন হাজী। সোমবার (৮ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় কর্মশালায় উপস্থিত হাজীদের উদ্দেশ্যে হজ পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, শুদ্ধভাবে হজ পালনের জন্য সম্মানিত হাজীদের সব ধরণের খুঁটিনাটি বিষয় জানতে হবে। তাই হজে যাওয়ার আগে শরিয়তের নিয়ম অনুসারে নির্দিষ্ট বিষয়গুলো হাজীদের জানা থাকলে কোন সমস্যায় পড়তে হবে না। এজন্য হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আগে হাজীদের ধর্মীয় বিধান মেনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
জেলা প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় এবারে হজের সার্বিক কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা দৃশ্যমান। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের সঠিক নজরদারিতে এবারে বাংলাদেশের হাজীদের সকল সুযোগ-সুবিধার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ রেজ্জাকুল হায়দার এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব) নির্বাহী সদস্য আকবর আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা।
উলে­খ্য, নগরীতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর আয়োজনে এবছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ গমনে নিবন্ধিতদের মোট ২ হাজার ৪৬৭ জন হাজী পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে সরকারি ৬৫৭ এবং বেসরকারি ১ হাজার ৮১০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category