• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাটে আদিবাসীদের নৃত্যের তালে তালে বৃক্ষপূজা’র মাধ্যমে কারাম উৎসব পালন

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উত্তর বঙ্গের উরাও পাহান, সাঁওতাল, মালো মাহাতো, ভুইমালী, রাজোয়াড়,মাহালিসহ আদিবাসীদের এক প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব কারাম। নৃত্যের তালে তালে বৃক্ষপূজার মাধ্যমে পালন করা হয়ঐতিহ্যবাহী ১৭ তম কারাম উৎসব। ৬ অক্টোবর বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত খেলনা-গোপীরাম উরাও ছাত্র-ছাত্রীবৃন্দ ও গ্রামবাসীদের উদ্যোগে খেলনা ফুটবল মাঠে কারাম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কারাম উদযাপন কমিটির সভাপতি রাজেন্দ্রনাথ তিগ্যা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করেন। সেই সাথে আদিবাসীদের কৃষ্টি-কালচার ধরে রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে ১৯টি দল তাদের চমৎকার নৃত্যপরিবেশন করে। কারাম উৎসবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও মো.আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা, সম্পাদক তাপস কুমার মহন্ত, খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category