• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ধামইরহাটে ইউপি সদস্যের উপর হামলায় ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ শনিবার, ৬ মে, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মামুনুর রশীদ পবনের উপর হামলায় ঘটনায় এক হামলাকারীদের আটক করেছে থানা পুলিশ। মামলার পর পরই ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই মোকাররম হোসেন অভিযান চালিয়ে রুপনারায়নপুর (শল্পী) সেন্টার মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ৫নং আসামী রুপনারায়নপুন (নিকেশ্বর) গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে একরামুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে। আসামী মিঠু আটকের পর অন্যান্য আসামীরা গা ঢাঁকা দিয়েছে বলে জানা গেছে।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘বাদীর অভিযোগের প্রেক্ষিতে ও হামলার ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মামলা রেকর্ড করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করে শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে, অপর আসামীদের গ্রেফতারে থানা পুলিশ তৎপর আছে।’

উল্লেখ্য গত ১লা মে সন্ধায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মড়াসড়কের শল্পী এলাকায় ইউপি সদস্য মামুনুর রশীদ পবনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে অতর্কিত ভাবে সন্ত্রাসীরা পূর্ব শত্রæতার জেরে এই হামলা চালালে ইউপি সদস্য মামুনুর রশীদ পবন বাদী হয়ে চিকিৎসা পরবর্তীকালে ধামইরহাট থানায় মামলা দায়ের করে। প্রভাবশালী কারও উস্কানি প্রতিপক্ষ সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ভুক্তভোগীর বাবা জিল্লুর রহমান দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category