• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাটে উপজেলা ও পৌর শ্রমিকদলের নতুন কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ২২২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সদ্যঘোষিত জাতীয়তাবাদি শ্রমিকদলের ধামইরহাট উপজেলা ও পৌর শাখার কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন প্রকৃত ও পদবঞ্চিত শ্রমিকদলের সাবেক সভাপতি ও সদস্যবৃন্দ। ১৮ অক্টোবর বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে ভ্যান অটোভ্যান শ্রমিকদের নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুপুর ১২ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদি শ্রমিকদলের সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে। এ সময় তিনি আওয়ামী রাজনীতিতে সম্পৃক্তদের নিয়ে ঘোষিত শ্রমিকদলের কমিটি বাতিল করে কারানির্যাতিত শ্রমিকদলের ত্যাগীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি নির্বাচনের দাবী জানান এবং । এ সময় উপজেলা বিএনপি নেতা হানজালা, মহিলাদল নেত্রী শাহিনা ইয়াসমিন, উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মেহেবুব হোসেন, সহ-সভাপতি সেকেন্দার হোসেন, রেজাউল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও পৌর কমিটির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক আবু হোসেন, সহ সভাপতি জহুরুল ইসলাম ধোলাই, নজরুল হোসেন, সাবেক সাংগঠনিক জয়নাল আবেদীন, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক মিঠুন হোসেনসহ ১৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category