• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

ধামইরহাটে উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ৭ জুন, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ও ৭ জুন দুই দিন ব্যাপী ২৫ জন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার ও জাহানপুর ইউপির ৭নং ওয়ার্ডের উপ নির্বাচনে রির্টার্ণিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। এ সময় প্রিজাইটিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, আগামী ১২ জুন সোমবার জাহানপুর ইউপির ৭নং ওয়ার্ডে ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণে সকল প্রস্তুতিমুলক কার্যক্রম চলমান রয়েছে। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪১১ জন এবং ইউপি সদস্য পদে এই উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দী করছেন।
উল্লেখ্য যে, জাহানপুর ইউনিয়নের অধীন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুছার রহমান চলতি বছরের ২৪ মার্চ মৃত্যুবরণ করায় ওয়ার্ডের নির্বাচনী আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category