• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২১৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ধামইরহাট নওগাঁর আয়োজনে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, স্বাগতবক্তা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবিহা ইয়াছমিন, আবুল কালাম আজাদ, লুৎফর রহমান, খুরশিদা বেগম, বেনজির আহমেদ, সাইফুল ইসলাম, অমল চন্দ্র ঘোষ, নিখিল চন্দ্র, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ উম্মে কুলসুম, কাউন্সিলর আব্দুল হাকিম, প্রমুখ উপস্থিত ছিলেন। ফুটবল খেলায় বালকদলে চ্যাম্পিয়ন জগদল ফারাজিয়া দাখিল মাদরাসা ও পলাশবাড়ি চিমনিয়া দাখিল মাদরাসা রানার্স আপ এবং বালিকা দলে চ্যাম্পিয়ন ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও হরতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হলে সন্ধায় তাদের পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category