• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ধামইরহাটে হাত ধোয়া দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালী উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। সহযোগিতা করে ওয়ার্র্ড ভিশন ও ডাসকো ফাউন্ডেশন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে হাত ধোয়া দিবসের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি,ডাসকো ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার (সিডিও) মোসাঃ আরিফা, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, ধামইরহাট প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মাসুদ সরকার । আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, বিএমডিএ সহকারী প্রকৌশলী আন্নাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা (রিপা), ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন কোরাইয়া, মডেল প্রেসক্লাবের সভাপতি অনিন্দম মাহমুদ প্রম‚খ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category