• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ধামইরহাটে ২০ কিলোমিটার খাড়ি বনায়ন কাজের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

নওগাঁর ধামইরহাটে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় স্ট্রীপ খাড়ি বনায়ন কার্যক্রমে ধামইরহাট বনবিভাগের আয়োজনে খাড়ি বনায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট দুপুর ১২ টায় উপজেলার মালাহার হতে বেলঘড়িয়ার শেষ সীমানার খাড়ির উপর ২০ সিডলিং কিলোমিটার এরিয়ার আওতায় বেলঘড়িয়া ব্রীজের উত্তরে ২০ হাজারটি বৃক্ষ রোপন ও বনায়ন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। বনায়নে অংশ নেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহান, বনবিট
কর্মকর্তা আনিছুর রহমান, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বনবিট কর্মকর্তা আনিছুর রহমান জানান, সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আমরা বনজ, ফলজ ও ঔষধি চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছি, আজকের উদ্বোধনের মাধ্যমে কার্যক্রমের শুভ সুচনা করা হলো, এই বনায়ন কার্যক্রম সম্পন্ন হলে এই এলাকার পরিবেশ সুরক্ষিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category