• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে উন্নয়ন কাজের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি পৌর মেয়র আমিনুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের উন্নত মানের প্রবেশ গেট নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন, পৌরসভার প্যানেল মেয়র-২ মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী সজল কুমার প্রমুখসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ধামইরহাট বালিকা বিদ্যালয়ের সভাপতি পৌর মেয়র আমিনুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের দৃষ্টি নন্দন পরিবেশ মান সম্মত শিক্ষার অন্যতম শর্ত, তাই শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাচ্ছন্দের কথা ভেবে এবং শিক্ষার্থীদের কল্যাণে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এই নির্মান কাজ সম্পন্ন করে শিক্ষার পরিবেশ আরও উন্নত করাই আমাদের একমাত্র লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category