• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

নওগাঁয় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

নওগাঁ প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তির মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রথমে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে প্রামাণ্যচিত্র প্রদর্শণ, আলোচনা সভা ও সাংস্কৃকি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম‍্যান রফিকুল ইসলাম রফিক, অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন বক্তব‍্য রাখেন।
এছাড়াও জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসময় জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category