• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নওগাঁয় নাশকতার মামলায় জামাত নেতা ইউপি চেয়ারম্যান কারাগারে

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টার : নওগাঁর মান্দায় নাশকতার একটি মামলায় নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জামাত নেতা ইয়াছিন আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১৩ মার্চ) দুপুরে তিনি নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি মান্দা থানা পুলিশ উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদে অভিযান চালিয়ে জামাত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করে। ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ইয়াছিন আলী। তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category