• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু, ঘাতক পলাতক

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ শহরের বনানীপাড়ায় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহত মহাতাব সরকার নওগাঁ শহরের বনানীপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। স্থানীয়দের কাছে তিনি শান্ত-স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘ কয়েক বছর ধরে মাদকাসক্ত। মাদকের কারণে পরিবারে প্রায়ই অশান্তি ও কলহ লেগে থাকত। একাধিকবার তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করেও সফল হননি পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানান, মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে স্ত্রী সুমা তাকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরলেও দাম্পত্য ও পারিবারিক বিরোধের অবসান হয়নি। এ নিয়ে আবারও পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত প্রায় ১২টার দিকে সুমন বাবার কাছে গিয়ে শুয়ে পড়ে। তখন তার ঘুম না আসায় বাবা মহাতাব সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। একপর্যায়ে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে সুমন।
অভিযোগ রয়েছে, রাগের মাথায় বাবার হাত ধরে তাকে ঘর থেকে উঠানে নিয়ে যায় সুমন। সেখানে একটি কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে মহাতাব সরকার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category