• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁর আত্রাইয়ে ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ জুন, ২০২৬

​মোঃ আবৃদুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদ ধসে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​বিদ্যালয় সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলছিল। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তৃতীয় শ্রেণির কক্ষে সহকারী শিক্ষিকা রিক্তা রানী পাল পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ করেই ছাদের প্লাস্টার ভেঙে শিক্ষার্থীদের ওপর ধসে পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা অন্তত ৭ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।

​দুর্ঘটনার পরপরই শিক্ষক, কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। এরপর তাদের তাৎক্ষণিকভাবে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

​ভবনটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ ও নড়বড়ে অবস্থায় ছিল। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই আমাদের ঝুঁকি নিয়ে ক্লাস পরিচালনা করতে হচ্ছিল। ক্লাস চলাকালীন ছাদের তলা ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অমৃত কুমার পাল বলেন, ভবনটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ ও নড়বড়ে অবস্থায় ছিল। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই আমাদের ঝুঁকি নিয়ে ক্লাস পরিচালনা করতে হচ্ছিল। ক্লাস চলাকালীন হঠাৎ ছাদের তলা ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

​এদিকে দুর্ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ভবনটি যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এই অবহেলার খেসারত দিতে হলো নিষ্পাপ শিশুদের। তারা অবিলম্বে এই জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন একটি নিরাপদ ভবন নির্মাণের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category