• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁর আত্রাইয়ে গাঁজা সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড ও জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোঃ আব্দুস ছালাম ,​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই থানাধীন সুইপার কলোনীর পাশে তুলা পট্টি এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। ​দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন, উপজেলার পারকাসুন্দা গ্রামের আহম্মেদ আলীর ছেলে মোঃ জহুরুল (১৯) এবং আমরুল কসবা গ্রামের মোঃ জিয়ারুলের ছেলে মোঃ মনির (১৯)।

​আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানাধীন সুইপার কলোনীর পাশে তুলা পট্টি এলাকায় মাদকবিরোধী একটি অভিযান চালানো হয়। সেখানে প্রকাশ্য স্থানে বসে গাঁজা সেবন করা অবস্থায় জহুরুল ও মনিরকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

​ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল।

আত্রাই ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের তার বক্তব্য বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না।

​আত্রাই থানার (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, আটককৃত দুই যুবককে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত আসামিদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আত্রাই উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে আমাদের পুলিশি অভিযান আগামীতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category