• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার, রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নওগাঁর আত্রাইয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এদেশের মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ের ২য় বর্ষপূর্তিতে আমাদের প্রধান দাবি জুলাই গণহত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করা।

​আত্রাই উপজেলা জামায়াতের আমীর মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ওসমান গণি সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। ​গণমিছিল মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আত্রাই উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় । মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ- সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category