• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁর আত্রাইয়ে ড্রামট্রাকে বালু বহন,বিনষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের রাস্তা

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর আত্রাইয়ে ১০ চাকার ড্রামট্রাকে বালু বহনের ফলে বিনষ্ট হয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের রাস্তাঘাট। এসব রাস্তা দিয়ে অধিক ওজনের ট্রাক চলচলের ফলে পাকা রাস্তাগুলো দেবে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে
পড়ছে।

জানা যায়,আত্রাই উপজেলার বিভিন্ন পয়েন্টে বালুর স্তুপ গড়ে তুলেছেন এক শ্রেনীর বালু ব্যবসায়ীরা। নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তুপকৃত এ বালুগুলো উচ্চ মূল্যে সরবরাহ করা হয় বিভিন্ন স্থানে। উপজেলার মধুগুড়নই,মালিপুকুর, সদুপুর,বারুনীতলা,সমসপাড়াসহ নদী তীরবর্তী বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বালুর স্তুপ। আর এসব স্থান থেকে উচ্চ মূল্যে ১০ চাকার ড্রামট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু পৌঁছে দেয়া হয়।

এদিকে উপজেলার অধিকাংশ রাস্তাঘাট এলাকার কৃষকদের কৃষিপণ্য বাজারজাত করণের জন্য পাকা করা হয়েছে।এসব পাকা রাস্তা দিয়ে ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ রয়েছে।কিন্তু এ রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়ত ৪০ টনের অধিক ওজন নিয়ে ১০ চাকার ড্রামট্রাক চলাচল করায় রাস্তাঘাটগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে।

ফলে এলাকাবাসী যোগাযোগ ব্যবস্থার সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।সাহেবগঞ্জ গ্রামের আব্দুর রাজ্জাক বলেন,রাতের বেলা ১০ চাকার ড্রামট্রাক অধিক চলাচল করে থাকে।এ ড্রামট্রাক চলাচলের কারনে উপজেলা সদরের সাথে যোগাযোগের আমাদের একমাত্র পাকা রাস্তাটির অনেক জায়গায় ভেঙে গেছে।সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের রুহুল আমিন বলেন,১০ চাকার ড্রামট্রাক চলাচলের কারনে রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জোনায়েত আলম বলেন,আমাদের নির্মিত এসব রাস্তা দিয়ে সর্বোচ্চ ৫ টনের অধিক মালামাল বহন করা যায় না।১০ চাকার ড্রামট্রাক চলাচল আমরা কিভাবে বন্ধ করবো। আমাদের নিকট তো পুলিশি ব্যবস্থা নেই।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম বলেন,উপজেলা পরিষদের সমন্বয় সভায় একাধিকবার বিষয়টিনিয়ে আলোচনা হয়েছে।সে অনুযায়ী ১০ চাকার ড্রামট্রাক যেন চলাচল করতে না পারে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category