• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁর ছোট যমুনা নদী রক্ষায় নবাগত পুলিশ সুপারের আহ্বান

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীকে বাঁচাতে সামাজিক ও প্রশাসনিকভাবে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিস্তৃত পোস্টে তিনি নদীটির ইতিহাস, বর্তমান সংকট এবং রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পোস্টে এসপি তারিকুল ইসলাম লেখেন, ছোট যমুনা নদী শুধু নওগাঁ নয় উত্তরাঞ্চলের বহু মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। নদীটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে উৎপত্তি হয়ে দিনাজপুর, জয়পুরহাট ও নওগাঁ জেলার ভেতর দিয়ে প্রায় ৫৬ কিলোমিটার পথ অতিক্রম করে। একসময় এ নদীপথ ছিল যাতায়াত, কৃষি উৎপাদন পরিবহন এবং ব্যবসাবাণিজ্যের প্রধান নির্ভরতা। স্থানীয় অর্থনীতির বিকাশেও নদীটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
কিন্তু সময়ের সাথে সাথে নদীটি তার স্বাভাবিক রূপ হারাতে বসেছে উল্লেখ করে এসপি বলেন, নির্বিচারে ময়লা-আবর্জনা ফেলা, শহরাঞ্চলের বর্জ্য প্রবাহ, শিল্পবর্জ্য, পলি জমে নাব্যতা কমে যাওয়া, নদীর বিভিন্ন অংশ দখল করে স্থাপনা নির্মাণসহ নানা কারণে ছোট যমুনা আজ মারাত্মক সংকটে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্যও বিপন্ন। অনেক জায়গায় নদীটি শুকিয়ে খাল-ডোবায় পরিণত হয়েছে, যা ভবিষ্যতে জলবায়ু ও কৃষিকাজেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি আরও লিখেন, “নদী একটি দেশের রক্তনালীর মতো এটি সুস্থ থাকলে দেশের প্রকৃতি, পরিবেশ ও অর্থনীতি সক্রিয় থাকে। আধুনিক প্রযুক্তি কিংবা সড়ক যোগাযোগ যতই উন্নত হোক, নদীর গুরুত্ব কখনোই কমে না।” তাই তিনি প্রশাসন, স্থানীয় জনসাধারণ, সামাজিক সংগঠন, পরিবেশকর্মী এবং তরুণদের এগিয়ে এসে নদী রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
নদী দখলমুক্ত করা, নিয়মিত বর্জ্য অপসারণ, সচেতনতা বৃদ্ধি, নদী পুনঃখনন এবং নদী তীরের পরিবেশ সংরক্ষণ—এসব বিষয়ে সমন্বিত উদ্যোগ নিলে ছোট যমুনাকে আবার তার আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন পুলিশ সুপার।
শেষে তিনি সকলকে ছোট যমুনা বাঁচাতে সচেতনতা তৈরি, নদীর প্রতি দায়িত্বশীল আচরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানান। তিনি বলেন, “নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে প্রকৃতি বাঁচলে আমরা সবাই বাঁচব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category