• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোটার নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ জন সাজাপ্রাপ্ত , ৫জন মাদক ও ৮ জন ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলায় সর্বমোট ১৪ জন আসামিকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে,নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের প্রত্যক্ষ নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আয়েন উদ্দিন, মহাদেবপুর সদরের বাবলুর ছেলে রুবেল, রামচরনপুর গ্রামের সুশীল চন্দ্রের ছেলে পরিমল চন্দ্র, নিমাই চন্দ্রের ছেলে অসিত কুমার ও রিপন কুমার, মৃত সুরেশ চন্দ্র ওরফে অধির চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র,ফাজিলপুর গ্রামের মেহেরুল মন্ডলের ছেলে ইমরুল কায়েস, খোদর্নারায়নপুর গ্রামের মৃত অরুন ঋষির ছেলে রঘুনাথ ঋষি, চান্দা আলীপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে সাগর হোসেন,নৈখটি গ্রামের আবুল কাশেমের ছেলে হারুন অর রশিদ, রাইগাঁ গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আবুল কাশেম, কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন, দুলালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আতোয়ার হোসেন এবং রামচন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহিদুল ইসলাম।
এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আয়েন উদ্দিন সাজাপ্রাপ্ত আসামি। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category