• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁর মান্দায় নবাগত ইউএনওকে চেয়ারম্যান ফোরামের শুভেচ্ছা বিনিময়

দিনকাল বিডি ২৪ / ২৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে মান্দা উপজেলা চেয়ারম্যান ফোরাম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফোরামের নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন জনপ্রতিনিধিরা।
সাক্ষাৎকালে মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষা এবং জনসেবার মান আরও বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয়পক্ষ।
চেয়ারম্যান ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, “নবাগত ইউএনও মহোদয়ের গতিশীল নেতৃত্বে মান্দা উপজেলা প্রশাসন আরও বেশি জনবান্ধব ও বেগবান হবে। স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নের উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত হবে।”
শুভেচ্ছা জ্ঞাপনের জন্য চেয়ারম্যান ফোরামকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন বলেন, “মান্দা উপজেলার সামগ্রিক উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা সঠিকভাবে পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতার কোনো বিকল্প নেই। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সম্পূর্ণ উন্নয়নবান্ধব প্রশাসন গড়ে তুলতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এসময় মান্দা উপজেলা চেয়ারম্যান ফোরামের উপদেষ্টা ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল,সভাপতি ও প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, সাধারণ সম্পাদক ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল, সদস্য ও কসব ইউপি প্রশাসক আব্দুর রশিদ, সদস্য ও কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, মৈনম ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, ভালাইন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান এস এম গোলাম আজম, মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নূরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান মাষ্টার এবং পরানপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আতাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category