• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার মূল হোতাসহ গ্রেপ্তার ১৫

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬

দিনকাল বিডি ২৪ নিজস্ব প্রতিবেদন,

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের মূল হোতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ২১টি মুঠোফোন, ৫টি ল্যাপটপ, ১৬টি কম্পিউটার ও ১৬টি মনিটরসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অনলাইন জুয়া পরিচালনা, অবৈধ ডলার লেনদেন (মানি লন্ডারিং) ও তরুণদের বিপথগামী করার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে পৃথক মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় উপজেলার বিজয়পুর তিনমাথার মোড় (কাশোপাড়া এলাকা) সংলগ্ন জনৈক রুস্তম আলীর বাসায়। সেখান থেকে অনলাইন জুয়ার মূল হোতা সোহেল হোসেন (২৪) এবং তার দুই সহযোগী রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানাকে (২০) গ্রেপ্তার করা হয়। ওই বাসা থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার বনিহারী (দিনবনি হাড়িপাড়া) গ্রামে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে পুলিশ। ফজলুর রহমানের বাড়ির নিচতলায় পরিচালিত জুয়ার আসর থেকে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আল আমিন, আল মামুন, শাকিল বাবু, বদিউজ্জামান ওরফে বিপ্লব, শাফায়েত রাব্বি, আরিফ হোসেন, মুশফিকুর রেজা ওরফে রাতুল, রবিউল ইসলাম, নাইস বাবু, রোমান বাবু ওরফে রিয়ন, নাজমুল হোসেন ও শাফায়েত ওরফে আপন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই চক্রটি দীর্ঘদিন ধরে ঘর ভাড়া নিয়ে অনলাইন জুয়া ও ডলারের মাধ্যমে অবৈধ লেনদেন চালিয়ে আসছিল। তারা স্থানীয় তরুণদের জুয়ায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সেখানে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করত বলেও অভিযোগ রয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্যার এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন স্যার এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। সমাজবিধ্বংসী এসব কর্মকাণ্ড নির্মূলে ভবিষ্যতে পুলিশের এই তৎপরতা আরও জোরদার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category