• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁর মান্দায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে তিন
মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া
গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে
বাঁশবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মাদক
সংক্রান্ত অপরাধে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন, ২০১৮ অনুযায়ী ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা
করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ
জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এই ধরনের অভিযান ও
আইনগত ব্যবস্থা নিয়মিত অব্যাহত থাকবে। তবে শুধু আইনি পদক্ষেপ দিয়েই মাদক
নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য সমাজের সব স্তরের মানুষের সচেতনতা ও সক্রিয়
সহযোগিতা প্রয়োজন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category