• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁর মান্দায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হলেন যারা

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ রবিবার, ৫ মে, ২০২৪

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ ষ্কাউট শিক্ষক এবং শ্রেষ্ঠ ষ্কাউট শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা শিক্ষা কমিটির উদ্যোগে এর একটি চুড়ান্ত নির্বাচনী তালিকা প্রকাশ করা হয়।
এতে উপজেলার কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়, পিড়াকৈড় দাখিল মাদ্রাসা,সাতবাড়িয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।

মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন, কালিকাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ মামুনুর রশিদ, ইনডেক্স টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মোজাফ্ফর হোসেন প্রামানিক এবং মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বেদারুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান। তেঁতুলিয়া ডি.বি উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মোঃ আইনাল হক, মজিদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবী বিষয়ের প্রভাষক মোঃ মামুনুর রশিদ, ইনডেক্স টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ব্যাবস্থাপনা বিষয়ের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম এবং পানিয়াল আদর্শ ডিগ্রী কলেজের বাংলা বিষয়ের জৈষ্ঠ প্রভাষক মোঃ আমজাদ হোসেন শ্রেষ্ঠ শিক্ষক ।

কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের স্কাউট মোঃ আহনাফ তাহমিদ সদ্য, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইড মোছাঃ তানিয়া আক্তার শ্রেষ্ঠ শিক্ষার্থী। এছাড়াও কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মান্নান, দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইড হোসনে আরা খাতুন এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের রোভার মোঃ সাহার আলী শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছেন।

এবিষয়ে মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বেদারুল ইসলামসহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধানগণ বলেন যে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরীতে আমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করায় আমরা অনেক খুশি এবং আনন্দিত। আগামীতেও এ ধারাবাহিতা রক্ষার্থে আমাদের আন্তরিক প্রচেষ্টা

মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলম সেখ জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত ২৯ এপ্রিল (সোমবার) শিক্ষা কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে ওই তালিকা চুড়ান্ত করা হয়েছে। শ্রেষ্ঠত্ব অর্জনকারী সকলকে অভিনন্দন। সেই সাথে শিক্ষকদের ধন্যবাদ জানাই। কারণ ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাল ফলাফলের পেছনে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category