• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁর মান্দায় স্ত্রীর মাথার চুল কেটে নির্যাতন; স্বামী গ্রেপ্তার!

দিনকাল বিডি / ২৬২ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাথার চুল কেটে দিয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আব্দুল কুদ্দুসকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস ছোটমুল্লুক গ্রামের মৃত বাবর আলী ভুট্টুর ছেলে। তার স্ত্রীর নাম নুরজাহান বেগম (২৭)। নুরজাহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামগাঁ গ্রামের জহির উদ্দিনের মেয়ে। এ দম্পতির দুটি শিশু সন্তান রয়েছে। বুধবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার নুরজাহান বেগম জানান, স্বামী আব্দুল কুদ্দস রাজধানী ঢাকায় থেকে রিকসা চালিয়ে উপার্জন করেন। গত ২৫ নভেম্বর তিনি বাড়ি আসেন। ওইরাতে পরকীয়ায় ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে বেদম মারধর করা হয়। একই অভিযোগে পরদিন রাতে দ্বিতীয় দফায় মারধর করেন স্বামী আব্দুল কুদ্দুস। এ সময় কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়।
ভূক্তভোগী নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, বুধবার সকালে আবারও মারধর করে তার গলায় ছুরি ঠেকিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ সময় মেয়ে কারিমা খাতুন বাবার পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। এ সুযোগে বাড়ি থেকে পালিয়ে জয়বাংলা মোড়ে স্থানীয় ইউপি সদস্য বিষ্ণুপদ সাহার দোকান ঘরে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কুদ্দুস স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেন।
কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিষ্ণুপদ সাহা বলেন, ঘটনার বিষয়ে অবহিত হয়ে গ্রাম পুলিশের সহায়তায় আব্দুল কুদ্দুসকে আটক করে ভিকটিমসহ তাকে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। পরে পুলিশ এসে আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার কওে থানায় নিয়ে যায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিপিএম বলেন, এ ঘটনায় ভিকটিম নুরজাহান বেগম বাদি হয়ে তার স্বামী আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মামলা করেন। আসামি কুদ্দুসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category