• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁয় ছোটদের কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৬৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

আল ফাহাদ ইসলাম,
নওগাঁ জেলা প্রতিনিধি : “সুস্থ্য দেহে, সুন্দর মন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় ছোটদের কারাতে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শরীরচর্চার পাশাপাশি নিজেদের আত্মরক্ষার পদ্ধতির প্রতি ছোট ছেলে-মেয়েদের আগ্রহী করার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এই কারাতে প্রতিযোগিতার আয়োজন করে আসছে জেলা ক্রীড়া অফিস। শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বালক/বালিকাদের ৯টি ওজন শ্রেণিতে এই কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় নওগাঁর বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার সর্বোচ্চ সংখ্যক ৯টি পদক অর্জন করে বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁন, জেলা লাইব্রেরীয়ান এসএম আশিফ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসএম হুমায়ন কবির, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক প্রমুখ।

এসময় বক্তারা বলেন একজন মেধাবী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে অবশ্যই নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। খেলাধূলার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করাও অত্যন্ত প্রয়োজন। কারণ শরীর ফিট তো সবই ফিট। যদি শরীর ফিট না থাকে তাহলে কোন কাজেই কিন্তু মনোযোগ আসে না। আর তাই নিয়মিত শরীর চর্চার একটি উপযোগি পদ্ধতি হচ্ছে কারাতে প্রশিক্ষণ। শরীর চর্চার পাশাপাশি যে কোন বিপদ থেকে নিজেকে সহজেই রক্ষা করার অন্যতম একটি কৌশল হচ্ছে কারাতে।

তাই ছোট বেলা থেকেই যদি কোন শিশু এই প্রশিক্ষনটি রপ্ত করতে পারে তাহলে তার ভবিষ্যতটি অনেক উজ্জ্বল হবে। আর এই কারাতের মাধ্যমেও যে কেউ বিশ্বের কাছে আমাদের দেশটিকে তুলে ধরতেও পারবে। তাই এই কারাতে কে আরো জনপ্রিয় করতে জোরালো পদক্ষেপ গ্রহণ করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category