• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁয় নির্যাতনসহ স্ত্রীর মাথার চুল কেটে নেয়া পাষন্ড স্বামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবীতে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের পর ঘরে আটকে রেখে এক গৃহবধুর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশ ওই গৃহবধুর স্বামী মিনহাজ হোসেনকে আটক করে ১০ জুন মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে ঈদের পরের দিন গত রবিবার বিকালে উপজেলার শিবরামপুর দক্ষিণপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, প্রায় ৪ বছর পূর্বে একই গ্রামের হারুন অর রশিদের মেয়ে হেরা খানমের (২০) সাথে জিয়াউল হকের ছেলে মিনহাজ হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের একটি সন্তান রয়েছে।বিয়ের পর থেকেই মিনহাজ যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল। ঈদের পরদিন বিকেলে আবারও যৌতুকের দাবীতে স্ত্রী হেরা খাতুনকে হাত-পা বেঁধে ঘরে আটকে রেখে মারপিট করতে থাকে।মারপিটের একপর্যায়ে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে নাঁড়া করে দেয়।পরে তার হাত-পা বাঁধা অবস্থায় ঘরে আটকে রেখে পালিয়ে যায় স্বামী মিনহাজ। সন্ধ্যার দিকে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।খবর পেয়ে পরদিন সোমবার বিকেলে হেরার বাবা-মা ঢাকা থেকে এসে মেয়ের চিকিৎসা করান। গৃহবধু হেরার বাবা হারুন জানান, অভাবের সংসারে পেটের দায়ে ঢাকায় রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। ঈদেও বাড়ি আসতে পারেননি তারা। মেয়েকে নির্যাতনের খবর পেয়ে সোমবার বিকেলে ঢাকা থেকে এসে মেয়ের চিকিৎসা করান। তার মেয়ে এখনও হাসপাতালে চিৎিসাধীন রয়েছেন। তিনি আরও জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে জামাই মিনহাজ তার মেয়েকে নির্যাতন করে আসছে।রবিবার বিকেলে আবারও যৌতুকের দাবীতে হাত-পা বেঁধে মারপিট করে ৩-৪ ঘন্টা ঘরে আটকে রেখে মাথার চুল কেটে নাড়া করে দিয়েছে। জামাই মিনহাজ এর আগে তাকে এবং তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাতসহ বিভিন্ন সময়ে মারপিট করেছে। এ ঘটনায় হারুন অর রশিদ বাদী হয়ে মিনহাজ হোসেনকে আসামী করে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।মহাদেবপুর থানার (ওসি) মো. শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিনহাজকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category