• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁয় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৬ সদস্য র‌্যাবের হাতে আটক

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৬জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। রবিবার রাতে উপজেলার ফতেহপুর বাজার ও বড়থা বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গতকাল সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব। আটক আসামিরা হলো-উপজেলার বড়থা পূর্বপাড়া এলাকার মো. ইদ্রিস

আলীর ছেলে মো. পলাশ হোসেন (৩৮) ও মো. মোজাম্মেল হক বাবলুর ছেলে মো. রুবেল হোসেন কাজল (৩৩) এবং ফতেপুর বাজারের আবুল কালাম আজাদ এর ছেলে মো. আবু সাঈদ (২৬),খায়রুল ইসলামের ছেলে মো. মিলন রানা (৩০) ও চৈতন্যপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. জামিল হোসেন (২৬) এছাড়াও পার্শ্ববর্তী পাটিআমলাই এলাকার সোলায়মান আলীর ছেলে মো. ওলিউল হোসেন (৩১)।

বিজ্ঞপ্তিতে আরো জানান র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ১৪ জানুয়ারি রাতে ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাথে আটক করা হয়।

আটক আসামিরা বিভিন্ন এলাকার বাজারে তাদের দোকানে নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্ক এ অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে
আসছিল।

এসময় তাদের নিকট থেকে কয়েকটি কম্পিউটার, হার্ডড্রাইভসহ বেশ কিছু ডিভাইস জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category