• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁয় ফসলি জমি খনন করে মাটি বিক্রয়, ১ জনের জেল

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝারঘড়িয়া গ্রামে ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে আবু কালাম আজাদ (৪০) নামের এক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ই মার্চ) দুপুর দিকে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আবু কালাম আজাদ উক্ত ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামের বাসিন্দা ও মাটি ব্যবসায়ী।

আদালত সূত্রে জানা যায়, আবু কালাম আজাদ দীর্ঘ দিন ধরে গোপনে ফসলি জমির (টপ সয়েল) মাটি কেটে বিক্রি করে আসছে। এতে জমির ক্ষতির পাশাপাশি প্রতিবেশির ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি উত্তোলন করার অপরাধে আবু কালাম আজাদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ি এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং অপরাধিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, আবু কালাম আজাদকে বদলগাছী থানা পুলিশের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফসলি জমির মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। এসব বন্ধে এবং ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বদলগাছী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category