• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নওগাঁয় র‌্যাব-৫ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রদিনিধি নওগাঁ: অভিনব কায়দায় লাক্স সাবানের প্যাকেটের ভিতর লুকিয়ে রাখা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বুলবুল কে নওগাঁর চকমুক্তার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) রাত ০৯: ৩০ ঘটিকায় নওগাঁ জেলা সদরের চকমুক্তার এলাকায় ৮,৫৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ বুলবুল আহম্মদ (৩৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বুলবুল নওগাঁর পত্নীতলা উপজেলার ভগবানপুর গ্রামের মোঃ আব্দুল আজিজ এর ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, বুলবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো। ইন্ট উইং, র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল বুধবার রাত সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদরের চকমুক্তার এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় লাক্স সাবানের প্যাকেটের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮,৫৫০ পিচ ইয়াবাসহ বুলবুলকে আটক করে।

র‌্যাব-৫ জয়পুরহাট কোম্পানী কমান্ডার মেজর মোঃ শেখ সাদিক জানান, মাদক দমনে র‌্যাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় নওগাঁ সদরের চকমুক্তার এলাকা থেকে ৮,৫৫০ পিচ ইয়াবাসহ মাদক বাবসায়ীকে ইন্ট উইং, র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল বুধবার রাতে গ্রেফতার করেছে,পরে আসামীকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category