• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নগরীতে আ’লীগ সভাপতি যুবলীগ সাধারণ সম্পাদক-সহ গ্রেফতার -১৯

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ৭ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে আ’লীগ সভাপতি
যুবলীগ সাধারণ সম্পাদক-সহ ১৯ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর
গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা পিন্টু (৩৮), তিনি মহানগরীর রাজপাড়া
থানার আলীগঞ্জ বাগানপাড়া এলাকার মোঃ খোদা বক্সের ছেলে এবং হড়গ্রাম
ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও মোঃ রফিকুল ইসলাম রফিক (৫৫),
তিনি দামকুড়া থানার নতুন মধুপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে
এবং দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুপাত্র অতিরিক্ত উপ-
পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান
চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী
কর্মকাণ্ডের অভিযোগে ২জন এবং নগর পুলিশের অভিযানে ১৭ জনকে
গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬জন এবং অন্যান্য অপরাধে ১১
জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category