• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নবাগত অধ্যক্ষের অফিসে তালা বারান্দায় বসে অফিস করলেন

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ রবিবার, ১১ জুন, ২০২৩

রফিকুল ইসলাম ইসলামপুর থেকে:
যোগদান করতে এসে বারান্দায় বসে অফিস করলেন সরকারি ইসলামপুর কলেজের নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ। অধ্যক্ষের কক্ষ তালা লাগানো থাকায় তিনি বারান্দায় বসে অফিস করেছেন। তবে নবাগত অধ্যক্ষের অফিস তালা বন্ধ থাকায়
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সাধারণ শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন।
জানা গেছে, গত ৬ জুন সরকারি এক প্রজ্ঞাপনে শিক্ষা ক্যাডারের ১৪তম বিসিএস এর নিয়োগ প্রাপ্ত সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদকে সরকারি ইসলামপুর কলেজে সংযুক্ত করা হয়। গত ৮ জুন যথা সময়ে অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ সরকারি ইসলামপুর কলেজে আসলে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক কর্মচারীরা। তবে ওই অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (উপাধ্যক্ষ) ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

রোববার ১১ জুন অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ কলেজে আসলে অধ্যক্ষের কক্ষ তালা বন্ধ থাকায় বারান্দায় বসে অফিস পরিচালনা করেন তিনি। এসময় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উভয়ের অফিস কক্ষতালা বদ্ধ ছিল।

সরেজমিনে দেখা যায়, অধ্যক্ষ বারান্দায় বসে অফিসিয়ালি কাজ পরিচালনা করছেন। আর শিক্ষক কর্মচারীরা বিভিন্ন স্থানে বসে অলস সময় কাটান।

জানা যায়, যমুনা- ব্রহ্মপুত্র ভাঙন কবলিত ইসলামপুরের মানুষের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ১৯৭০ সালে ইসলামপুর ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী এ কলেজেটিকে ৮ ই আগস্ট ২০১৮ সালে সরকারি করণ করা হয়।
বর্তমানে কলেজে অনার্সের ১২টি বিভাগ, মাস্টার্সের ৪ টি বিভাগসহ ডিগ্রী, এইচএসসি, কারিগরি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৮ হাজার শিক্ষার্থী ও ১২৮ জন শিক্ষক ৫৭জন কর্মচারী রয়েছে।

এলাকাবাসী জানান, প্রায় বিশ বছর ধরে ঐতিহ্যবাহী কলেজটি চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে । এর আগে সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান সালাউদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি আদালতের নির্দেশে একাধিক বার কলেজে যোগদান করতে এসে বার বার বাঁধা প্রাপ্ত হন। এলাকাবাসীর অভিযোগ সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।

ওই কলেজে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজা জানান, আমার এক আত্মীয় অসুস্থ থাকায় আমি কর্মস্থলের বাহিরে আছি।

এব্যাপারে নবাগত অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমদ এই প্রতিবেদক কে বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী অধ্যক্ষ হিসাবে কলেজে যোগদান করেছি। আজ আমি অফিস করতে এসে দেখি অধ্যক্ষের কক্ষের তালা ঝুলছে। স্টাফদের নিকট জানতে পারলাম তালার চাবি না কি হারিয়েছে। তাই আমি বাধ্য হয়েই বারান্দায় বসে অফিসের কার্যক্রম পরিচালনা করছি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে নবাগত অধ্যক্ষ আরও জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্মস্থলে উপস্থিত না থাকায় এবং প্রশাসন ছাড়া অফিস কক্ষের তালা ভেঙে আমি অফিস করতে পারি না।
এব্যাপারে কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ কে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category